০৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৪ এএম

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২০

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২০
শিশু ওয়ার্ড, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী রায়ান নামের ওই শিশুটি মারা যায়। সে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল গ্রামের সোহাগ মিয়ার সন্তান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গ নিয়ে মোট চারজন শিশুর মৃত্যু হলো। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের মধ্যে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৩০ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া, আক্রান্তদের মধ্যে আরও পাঁচ থেকে ছয় জন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত