০৫ এপ্রিল, ২০২৬ ০৮:২৭ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত শনাক্ত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১৩ জনের মৃত্যু হল।

আজ রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক কারণে মারা গেছে আরও ১১৩ শিশু।

গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে আরও ১০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে হামের মতো উপসর্গ নিয়ে ৯৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫৪ শিশুর ল্যাব পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনে সারাদেশে ৯২৯ জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশজুড়ে মোট ৭ হাজার ৬১০টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৩৮০ জন ইতোমধ্যে চিকিৎসা সেবা গ্রহণের পর সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শিশুদের মধ্যে হামের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি, হামের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক