হৃদরোগে আক্রান্ত হয়ে অবসর নিলেন ব্রাজিলের অস্কার
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগ আক্রান্ত হয়ে গত বছরের নভেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেলসি ফুটবল ক্লাব এবং ব্রাজিলের সাবেক মধ্যমাঠের খেলোয়াড় (মিডফিল্ডার) অস্কার। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর শঙ্কায় ছিলেন ফুটবল থেকে অবসরই নিতে হতে পারে তাকে। সেই সঙ্কায়ই সত্যি হলো— অবশেষে পাঁচ মাস পর সিদ্ধান্ত নিলেন অবসর নেয়ার।
ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর প্রশিক্ষণ কেন্দ্রে নতুন মৌসুমের জন্য শারীরিক পরীক্ষা চলাকালীন সাইক্লিং পরীক্ষার সময় ৩৪ বর্ষী এই তারকা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছিল তাকে। তখন নির্ণয় করা হয়েছিল যে তিনি ভ্যাসোভ্যাগাল সিনকোপে আক্রান্ত হয়েছিলেন, যা রক্তচাপ এবং হৃদস্পন্দন হঠাৎ কমে যাওয়ার কারণে সৃষ্ট একটি হৃদরোগ।
দেশের হয়ে ৪৮টি ম্যাচ খেলা অস্কার এখন সাও পাওলোর সাথে তার চুক্তি বাতিল করেছেন, যার মেয়াদ আরও দুই বছর বাকি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা অস্কার লিখেছেন, ‘আমি সাও পাওলোর হয়ে আরও বেশি কিছু করতে চেয়েছিলাম, আরও বেশি খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, আরও বেশি খেলার মতো ফুটবলীয় দক্ষতা এবং বয়স দুটোই আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটল।’
তিনি বলেন, ‘আমি অবসর নিচ্ছি এবং সাও পাওলোকে সমর্থন করে যাব, একজন ভক্ত হিসেবে আমার জীবন চালিয়ে যাব। আমি আমার কর্মজীবন এখানেই সাও পাওলোতে শেষ করছি, যে কর্মজীবন আমাকে বিশ্বের প্রায় সব জায়গায় নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, আমাকে অবিরাম সমর্থনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাও পাওলোর সেই সকল ভক্তদের, যারা আমার প্রত্যাবর্তনের পর থেকে এবং এই কঠিন সময়ে আমাকে সমর্থন করে এসেছেন।’
অস্কার ২০১২ সালের জুলাই মাসে চেলসিতে যোগ দেন এবং প্রথম মৌসুমেই ইউরোপা লিগ ও ২০১৪-১৫ সালে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের ডাবল জয় করেন।
২০৩ ম্যাচে ৩৮ গোল করে তিনি ২০১৭ সালের জানুয়ারিতে চাইনিজ সুপার লিগের দল সাংহাই পোর্টে যোগ দেন। তার ছেড়ে যাওয়া চেলসি দলটি মে মাসে আরও একটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে। সাংহাই পোর্টের হয়ে তিনটি চাইনিজ সুপার লিগ শিরোপা জেতার পর, তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তিন বছরের চুক্তিতে তার ক্যারিয়ার শুরু করা ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন।
এমআই/
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’