স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শায়রুল কবির জানান, ৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় জানাজা শেষে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।
দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি।
এমইউ/