২৮ মার্চ, ২০২৬ ১২:৫৯ পিএম

এলএমডিএসএর উদ্যোগে ঈদ পুনর্মিলনী-নবীনবরণ অনুষ্ঠিত

এলএমডিএসএর উদ্যোগে ঈদ পুনর্মিলনী-নবীনবরণ অনুষ্ঠিত
এলএমডিএসএর ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত।

মেডিভয়েস রিপোর্ট: লক্ষ্মীপুর মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের (এলএমডিএসএ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ‎২২ মার্চ বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।

‎সংগঠনের সভাপতি ডা. রাশীদ উল মাহমুদ ফাহাদের সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে সঞ্চালনা করেন এলএমডিএসএর সাধারণ সম্পাদক ডা. মো. ফজলে এলাহী তরুণ ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি লক্ষ্মীপুরের বিশিষ্ট সার্জন ডা. রাকিবুল আহছান।

‎বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. ইকবাল মাহমুদ ও ম্যান্ডি ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারির সহকারী অধ্যাপক ডা. তাহসিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ডেন্টাল সার্জন ডা. সৈয়দ রোকন উদ্দীন।

অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন ও ফিউচার প্ল্যানিং নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডা. ফাহিম উদ্দীন।‎

এ সময় লক্ষ্মীপুর জেলায় চিকিৎসকদের মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও চিকিৎসকদের পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখে।

ভবিষ্যতে ও চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে ‎জানান আয়োজকরা।

বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান। র‌্যাফেল ড্র ও নবীন শিক্ষার্থীদের স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যরা এ রকম অনুষ্ঠানের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প আয়োজন করে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত