০৮ মার্চ, ২০২৬ ১১:৫৮ এএম

ফরিদপুর মেডিকেলে দাওয়া সোসাইটির গণ-ইফতার

ফরিদপুর মেডিকেলে দাওয়া সোসাইটির গণ-ইফতার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজে (এফএমসি) ইসলামী চেতনা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মেডিকেল দাওয়াহ সোসাইটি অফ এফএমসির উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে প্রায় চার’শোর অধিক উপস্থিতি নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফএমসির কার্ডিওলজি বিভাগের শিক্ষক ডা. ফারুক। তিনি বলেন, রমাদান মাস হলো কুরআন নাজিলের মাস। তাই আমাদের শুধু কুরআন তেলাওয়াত করলেই হবে না, বরং কুরআনের অর্থ ও শিক্ষাকে গভীরভাবে অধ্যয়ন করে জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, এই পবিত্র রমাদান মাস যেন আমাদের নাজাতের উসিলা হয়—সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী সংস্কৃতির চর্চা ও পালনের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের সৌন্দর্য প্রতিষ্ঠা করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্য বক্তারা বদর দিবসের তাৎপর্য, রমাদানের শিক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত