গাজায় জরুরি চিকিৎসার অপেক্ষায় সাড়ে ১৮ হাজার মানুষ: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের মধ্যে জরুরি চিকিৎসাসেবার জন্য এখনো ১৮ হাজার ৫০০ জনের বেশি মানুষের স্থানান্তর প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আরও বেশি রোগী গ্রহণের জন্য দেশগুলোর দরজা খুলে দেওয়ার আহ্বান জানান।
সোমবার (১২ জানুয়ারি) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় আধানম গেব্রিয়েসুস বলেন, ক্যান্সার, ট্রমা কেয়ারসহ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত বহু মানুষ গাজায় চিকিৎসার অভাবে চরম ঝুঁকিতে রয়েছেন। তাঁর মতে, সময়মতো চিকিৎসা স্থানান্তর নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ডব্লিউএইচও প্রধান জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৩০টিরও বেশি দেশে বিশেষায়িত চিকিৎসার জন্য গাজা থেকে ১০ হাজার ৭০০ জনের বেশি রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চার হাজার শিশুসহ বিপুলসংখ্যক রোগী এখনো জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।
তিনি আরও বলেন, ডব্লিউএইচও গাজা থেকে রোগীদের জন্য আরও দেশকে তাদের সীমান্ত ও স্বাস্থ্যসেবার সুযোগ উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে চিকিৎসা স্থানান্তর পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
টিআই/
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া