১৭ নভেম্বর, ২০২৫ ১১:০২ এএম

রাজশাহী মেডিকেলে পুলিশ কর্মকর্তাদের নিয়ে ফরেনসিক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী মেডিকেলে পুলিশ কর্মকর্তাদের নিয়ে ফরেনসিক প্রশিক্ষণ কর্মশালা
দুই শতাধিক পুলিশ কর্মকর্তাকে নিয়ে ‘মেডিকেল জুরিসপ্রুডেন্স’ বিষয়ক কর্মশালা। ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস ক্যাডার (পুলিশ প্রশাসন) ব্যাচের ১৮৩ জনসহ প্রায় দুই শতাধিক পুলিশ কর্মকর্তাকে নিয়ে ‘মেডিকেল জুরিসপ্রুডেন্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় এএসপি প্রবেশনারগণ ‘আন্ডারস্ট্যান্ডিং অব ফরেনসিক প্রসিডিউরেস, অটপসি প্রটোকলস অ্যান্ড মর্গ ভিজিট’ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা পান।

ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন সরকার আকাশ মডিউল ট্রেইনার ও স্পিকার হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। পাশাপাশি অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার ফয়সাল আলম উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে সহায়ক হবে, যা ফৌজদারী অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এএসপি প্রবেশনারগণ আজকের এই শিক্ষা কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নে ও অপরাধ তদন্তে নির্ভুল ও দ্রুত সেবা প্রদানে অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।