২২ অক্টোবর, ২০২৫ ০৪:৩৭ পিএম

টঙ্গী জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিল জিএমপি

টঙ্গী জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিল জিএমপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান দুইটি ইসিজি মেশিন ও তিনটি অক্সিজেন পালস মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান। সঞ্চালনায় ছিলেন ডা. খাইরুল কবির রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হাসান বলেন, ‘পুলিশ কেবল নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই—জনসেবা ও মানবতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই চিকিৎসা সরঞ্জামগুলো রোগীদের সেবায় কাজে আসবে বলে আমরা আশা করি।’

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি আকাশ ঘোষ ও সাইফুল ইসলাম আকাশ।

এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান বলেন, “জিএমপি’র এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। এটি চিকিৎসা সেবার মান আরও বাড়াতে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন সরঞ্জামগুলোর কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক