সিলেটে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের সংবর্ধনা
মেডিভয়েস রিপোর্ট: সিলেটে সদ্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনকারী ২৭ জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট শাখা। সমপ্রতি সিলেটের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. খালেদ মাহমুদ। সঞ্চালনায় ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. মুহিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাঈল পাটোয়ারী বলেন, ‘পেশাগত উৎকর্ষ সাধনের বিকল্প নেই। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব দিয়ে এনডিএফকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানাই।’
বিশেষ অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. ইকবাল আহমেদ চৌধুরী, ডা. আহমেদ নাসিম হাসান লাভলু, ডা. নাজমা বেগম এবং এনডিএফ সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেন।
সংবর্ধিত চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ জাকি বিন হোসাইন।
বক্তারা বলেন, সিলেটে এই প্রথম পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসকদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হলো।