১৮ অক্টোবর, ২০২৫ ০৭:১৯ পিএম

চলে গেলেন বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন

চলে গেলেন বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন
নিখিল মানখিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন আর নেই। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসন্তান রেখে গেছেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে বাসায় বসে বুকে ব্যথা অনুভব করছিলেন মানখিন। পরিবারের লোকজন দ্রুত রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

নিখিল দীর্ঘ দিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় স্বাস্থ্য ও শিক্ষা বিটে কাজ করেছেন। সর্বশেষ তিনি ভোরের আকাশ পত্রিকায় কর্মরত ছিলেন।

নিখিল মানখিন গারো সম্প্রদায়ের মানুষ ছিলেন। বিবাহের সূত্রে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। সেখানেই নিখিল মানখিনকে সমাহিত করা হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোক বার্তায় বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল বলেন, সাংবাদিক নিখিল মানখিন আমাদের পরিবারের সদস্য ছিলেন। তার প্রস্থানের শূন্যতা কখনোই পূরণ হবে না। তার মৃত্যুতে বিএইচআরএফের সদস্যরা গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক