এইচডব্লিউডব্লিউর তথ্য
ইসরায়েল থেকে মুক্ত ৫৫ ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী, আটক আরও ১১৫
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নাগরিকদের তালিকায় কমপক্ষে ৫৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে ২৪ জন নার্স, সাতজন ডাক্তার ও দুইজন প্যারামেডিক রয়েছেন। এ ছাড়া ইসরায়েলের কারাগারে আরও ১১৫ জন ফিলিস্তিনি স্বাস্থ্যসেবাকর্মী বন্দি আছেন।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অ্যাডভোকেসি অর্গানাইজেশন হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়াচ (এইচডব্লিউডব্লিউ) এ তথ্য নিশ্চিত করেছে।
সংগঠনটির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে কমপক্ষে ৪৪ জনকে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের কর্মরত হাসপাতাল থেকে অপহরণ করেছে। গাজা থেকে আটক আরও ১১৫ জন ফিলিস্তিনি স্বাস্থ্যসেবাকর্মী এখনও ইসরায়েলের কারাগারে বন্দি আছেন।
এইচডব্লিউডব্লিউ-এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মুয়াথ আলসার বলেছেন, ইসরায়েলি বাহিনীর স্বাস্থ্যসেবা কর্মীদের পরিকল্পিত অপহরণ একটি যুদ্ধাপরাধ। উচ্চশিক্ষিত স্বাস্থ্যসেবাকর্মীদের বেআইনিভাবে আটক করা হয়েছে, ফলে ফিলিস্তিনি নাগরিকরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।
আটক সকল স্বাস্থ্যকর্মীকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের লাশও ফেরত চেয়েছেন ডা. আলসার।
এইউ/
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি
এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি
এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা