০৫ অক্টোবর, ২০২৫ ১১:১২ এএম

বিপিপিএফের সভাপতি অধ্যাপক আতিয়ার, সম্পাদক ডা. খালেদ

বিপিপিএফের সভাপতি অধ্যাপক আতিয়ার, সম্পাদক ডা. খালেদ
অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডা. এমএস খালেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনলজি ফোরামের (বিপিপিএফ) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হাসপাতালের (এনআইডিসিএইচ) ডা. এমএস খালেদ।

শনিবার (৪ অক্টোবর) বিপিপিএফের সাধারণ সভায় গঠিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

কমিটির সহ-সভাপতি হয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ব্রি. জে. (অব.) মাহবুবা সুলতানা ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক লুৎফন নেসা।

কোষাধ্যক্ষ হয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালের (আইসিএমএইচ) ডা. তানিয়া ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিএমইউর ডা. সীমা ভদ্র, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডা. জহুরা আক্তার, আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডা. সুদীপ্তা রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর'বি) ডা. মোহাম্মদ জুবায়ের চিশতি, 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজের ডা. আখলাক আহম্মেদ, চট্টগ্রাম সিএমএইচের ল্যাফটেনেন্ট কর্নেল ডা. তাহমিদা হক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডাঃ সারাবন তহুরা, বারডেম জেনারেল হাসপাতাল-২ এর ডা. তাসনিমা আহম্মেদ, ডা. এমআর খান শিশু হাসপাতাল ও আইসিএইচের ডা. মো, সাকিবুর রহমান।

কো- অপট্ সদস্য- একজন এবং এক্স অফিসিও দুইজন (বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক)।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত