২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:১১ পিএম

‘ফ্লো সাইটোমেট্রি’ নিয়ে হেমাটোলজি সোসাইটির কর্মশালা

‘ফ্লো সাইটোমেট্রি’ নিয়ে হেমাটোলজি সোসাইটির কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রক্তরোগ বিশেষজ্ঞদের নিয়ে ‘ফ্লো সাইটোমেট্রি’ বিষয়ক কর্মশালার আয়োজন করে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফ্লো সাইটোমেট্রি একটি অত্যাধুনিক গবেষণা ও রোগ নির্ণয় পদ্ধতি, যা কোষের গঠন, বৈশিষ্ট্য ও আচরণ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষ করে রক্ত, বোন ম্যারো (অস্থিমজ্জা), লিম্ফ্যাটিক সিস্টেমসহ বিভিন্ন টিস্যুর কোষ বিশ্লেষণে ব্যবহৃত হয়।

কর্মশালায় দেশি-বিদেশি খ্যাতনামা হেমাটোলজিস্টরা সরাসরি ও ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তাঁরা ফ্লো সাইটোমেট্রির মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা, একাধিক লিম্ফোমার নির্ণয়, অ্যাকিউট লিউকেমিয়া—এ রোগ নির্ণয়ের চ্যালেঞ্জ এবং মিনিমাল রেসিডুয়াল ডিজিজের (এমআরডি) নীতি ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষজ্ঞরা বলেন, ‘রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগের চিকিৎসা যেমন জটিল, তেমনি সঠিকভাবে নির্ণয় করাও একটি বড় চ্যালেঞ্জ।’

তাঁরা আরও বলেন, প্রাথমিকভাবে রক্তের ক্যান্সার শনাক্ত করার পর তার সঠিক প্রকৃতি নির্ধারণে ফ্লো সাইটোমেট্রি একটি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য পদ্ধতি, যা দ্রুত ও নির্ভুল ফল দিতে সক্ষম। বাংলাদেশে এ পদ্ধতির চর্চা ও প্রয়োগে এএফআইপি অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা।

এ ছাড়া হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, এএফআইপি'র ডেপুটি কমান্ড্যান্ট এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক, আর্মি মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত