২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৬ এএম

রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (RAOWA) কমপ্লেক্স এলাকায় নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এই সেন্টারের উদ্বোধন করেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত ডেন্টাল চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে সেনা সদরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

দীর্ঘ প্রতীক্ষিত এ চিকিৎসা সেবা প্রাপ্তির উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।