১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৮ পিএম

২০২৬ সালের একুশে বইমেলা শুরু আগামী ১৭ ডিসেম্বর

২০২৬ সালের একুশে বইমেলা শুরু আগামী ১৭ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ সালের অমর একুশে বইমেলা এবার নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হলেও, এবার মেলাটি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি ও পরবর্তীকালে সম্ভাব্য পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের পরিবর্তে এক মাস আগেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক