ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৬৭ জনে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২ জন করে মোট ৪ জন এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শীর্ষে রয়েছে। সেখানে একদিনে ১২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৩ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি ব্যতীত) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৭ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ৮৩ জন।
এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২২ জন করে মোট ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ২ জন মারা গেছেন।
টিআই/
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২৬
-
০৩ অক্টোবর, ২০২৬
-
০২ অক্টোবর, ২০২৬
-
০২ অক্টোবর, ২০২৬
-
০১ অক্টোবর, ২০২৬
-
৩০ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬