১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩১ পিএম

ডেঙ্গু রোগীদের নির্দিষ্ট ওয়ার্ড রেখে বোর্ডের মাধ্যমে চিকিৎসার নির্দেশ

ডেঙ্গু রোগীদের নির্দিষ্ট ওয়ার্ড রেখে বোর্ডের মাধ্যমে চিকিৎসার নির্দেশ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে নির্দিষ্ট ওয়ার্ড রেখে বোর্ডের মাধ্যমে চিকিৎসার প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে তাদের জন্য সকল পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিৎসা উপকরণ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করার নির্দেশনাসহ ১২ নির্দেশনা জারি করেছে অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নোটিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনাগুলো হলো—

১. ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে NSI পরীক্ষা করতে হবে। NSI/এন্টিজেন কিটের জন্য সিএমএসডি অথবা সিডিসি সাথে যোগাযোগ করতে হবে।

২. ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে সাধারণভাবে যেসকল পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হবে, হাসপাতালে সেসকল পরীক্ষা সার্বক্ষণিক করার ব্যবস্থা করতে হবে।

৩. ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সাধারণত যে সকল ঔষধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ প্রয়োজন হয়, হাসপাতালে সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

৪. সকল ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের হাসপাতালের একটি নিদিষ্ট ওয়ার্ডে বা কক্ষে বা স্থানে রাখতে হবে।

৫. ভর্তিকৃত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসার জন্য মেডিসিন, শিশু ও প্রয়োজনীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করতে হবে। এই বোর্ডের তত্ত্বাবধায়নে মেডিকেল অফিসার/রেসিডেন্ট/প্রশিক্ষণার্থী চিকিৎসকগণের একটি নিদিষ্ট দল তৈরি করতে হবে, যারা শুধুমাত্র ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসা দিবেন।

৬. বহির্বিভাগে আগত রোগীদের মধ্যে যাদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ায়ি আক্রান্ত বলে সন্দেহ করা হবে, তাদেরকে একটি নিদিষ্ট কক্ষে উপরে উল্লেখিত বিশেষজ্ঞ বোর্ড ও চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করবেন।

৭. ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের ICU এর প্রয়োজন হলে, যদি উক্ত হাসপাতালে ICU সুবিধা থেকে থাকে তবে তাদের অগ্রাধিকার দিতে হবে।

৮. এতদসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণের জন্য একজন নার্সকে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করতে হবে।

৯. ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করলে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত তথ্য ৬ ঘন্টার মধ্যে হাসপাতালের পরিচালক/তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল ও সিডিসি) লিখিতভাবে অবগত করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে বিশদ তথ্য যাচাই করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও সিডিসি) বরাবর প্রেরণ করতে হবে।

১০. হাসপাতাল তত্ত্বাবধায়ক মেয়র (সিটি কর্পোরেশন/পৌরসভা) বরাবর হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য পত্র দিতে হবে।

১১. প্রতি শনিবার সকালে হাসপাতালে পরিচালক/তত্ত্বাবধায়ক/সিভিল সার্জন-এর সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করতে হবে।

১২. অন্যান্য জেলা হাসপাতাল প্রয়োজনে এ নির্দেশনা বাস্তবায়ন করতে পারবেন।

►নোটিস

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত