০৯ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৫৩ পিএম

ডাকসু নির্বাচন: সংবাদ সংগ্রহের সময় হার্ট অ্যাটাকে সাংবাদিকের মৃত্যু

ডাকসু নির্বাচন: সংবাদ সংগ্রহের সময় হার্ট অ্যাটাকে সাংবাদিকের মৃত্যু
তরিকুল ইসলাম শিবলী

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চ্যানেল-এস’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে লাইভ করছিলেন শিবলী। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 

তরিকুল ইসলাম শিবলী কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুরের সন্তান। তার পিতা এ কে এম শাহিদুল্লাহ। 

ব্যক্তিগত জীবনে বিবাহিত এ সংবাদকর্মী দুই কন্যার জনক। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।

তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত