০৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:০৫ পিএম

বিএমইউতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

বিএমইউতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা ২৬ সেপ্টেম্বর
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহসহ আনুসাঙ্গিক বিষয়গুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে জানানো হবে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্মারক নং-বিএমইউ/২০২৫/১১৪০৩, তারিখঃ- ১১/০৮/২০২৫ইং মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bmu.ac.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ (শুক্রবার), সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা (MCQ পদ্ধতিতে) অনুষ্ঠিত হবে।’

‘পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ এবং পরীক্ষার কেন্দ্র ও কেন্দ্রসমূহের কক্ষ ভিত্তিক আসন বিন্যাস (সীট প্ল্যান) পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.bmu.ac.bd) এ জানানো হবে’—যোগ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত