০৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৫০ পিএম

ডিএমসি রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের বায়োমেডিকেল গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

ডিএমসি রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের বায়োমেডিকেল গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
ডিএমসি রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের বায়োমেডিকেল গবেষণা সম্মেলন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো শুধুমাত্র স্নাতক শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো ন্যাশনাল বায়োমেড হেলথ রিসার্চকন ২০২৫। গত ২৮ ও ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের উদ্যোগে এই গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেডিকেল গবেষণার ক্ষেত্রে এ আয়োজন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নবীন গবেষকদের উৎসাহিত করতে সর্বোত্তম গবেষণা প্রস্তাবনার জন্য বিশেষ গবেষণা অনুদান ঘোষণা করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে ডিএমসি ক্যাম্পাস উৎসবে মুখরিত ছিল, যেখানে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায়। সেগুলো হলো—

অ্যাবস্ট্রাক্ট প্রপোজাল, অ্যাবস্ট্রাক্ট পোস্টার, জার্নাল আর্টিকেল, ওয়াল ম্যাগাজিন, ওয়ান-মিনিট ভিডিও চ্যালেঞ্জ, রিসার্চ অলিম্পিয়াড ও রিসার্চ কুইজ। 

সম্মেলনে বক্তব্য রাখেন দেশের স্বনামধন্য গবেষক ও একাডেমিশিয়ানরা। তাঁদের মধ্যে ছিলেন ড. ফেরদৌসি কাদরী, অধ্যাপক মোহাম্মদ তারিক আরাফাত, অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী, অধ্যাপক ড. সায়েবা আখতার, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত