০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১২ পিএম

নাটোরে ডায়রিয়া আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর

নাটোরে ডায়রিয়া আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নাটোর সদর উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের মাঝে ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও চার হাজার ১০০ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন এবং ডায়রিয়া প্রতিরোধ করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

সম্প্রতি সদর উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য সময়োপযোগী সহায়তা হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা জানান, এ কার্যক্রম শুধু তাৎক্ষণিক সেবা নয়, একইসঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক