৩১ অগাস্ট, ২০২৫ ০৯:৪৮ এএম

চিকিৎসকদের পেছনে ২০ শতাংশ বাড়তি খরচ ওষুধ কোম্পানির, জামায়াত নেতার দাবি

চিকিৎসকদের পেছনে ২০ শতাংশ বাড়তি খরচ ওষুধ কোম্পানির, জামায়াত নেতার দাবি
ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের পেছনে ওষুধ কোম্পানিগুলোকে অন্তত ২০ শতাংশ অতিরিক্ত খরচ করতে হয় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তাঁর এ বক্তব্যের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত এক চিকিৎসক তীব্র আপত্তি জানান।

আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ এ মন্তব্য করেন তিনি। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘উন্নত স্বাস্থ্যসেবা, সমৃদ্ধ দেশ’।

ডা. তাহের বলেন, ‘চিকিৎসা সেবার খরচ আরও কমানো সম্ভব। কিন্তু ওষুধ কোম্পানিগুলোকে চিকিৎসকদের জন্য ২০ শতাংশ খরচ করতে হয়। এ ব্যয় স্বাস্থ্যসেবার ওপর প্রভাব ফেলে।’

তার এ মন্তব্যে সঙ্গে সঙ্গেই এক চিকিৎসক প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আমরা কোনো কমিশন নেই না। আপনি হয়তো নেন। আপনারা নেন।’ এ বক্তব্যে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. মো. সায়েদুর রহমান চেয়ার ছেড়ে চলে যেতে উদ্যত হন। আয়োজকদের অনুরোধে পরে তিনি আবার মঞ্চে ফিরে আসেন।

পরে ডা. তাহের আরও বলেন, সরকারকে প্রাইভেট সেক্টরকে প্রতিবন্ধক না হয়ে সহযোগিতা করতে হবে। হেলথ সার্ভিসকে বিজনেস ওরিয়েন্টেড করতে হবে। বাজেট হতে হবে জনগণের চাহিদা অনুযায়ী এবং প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ আরও জোরদার করতে হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত