১১ অগাস্ট, ২০২৫ ১০:১৯ এএম

না ফেরার দেশে মাগুরা মেডিকেলের শিক্ষার্থী সানজিদা

না ফেরার দেশে মাগুরা মেডিকেলের শিক্ষার্থী সানজিদা
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেলেন মাগুরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার। রোববার (১০ আগস্ট) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সানজিদার সহপাঠীর বরাত দিয়ে তার প্রাইভেট টিউটর মুগদা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান সাগর মেডিভয়েসকে বলেন, সানজিদা ফ্যাটি লিভারে ভুগছিলেন। গত শুক্রবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। এর পর তাকে মাগুরা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরুর ঘণ্টা খানেকের মধ্যে আইসিইউতে মারা যান সানজিদা।

অসুস্থতা গুরুতর হওয়ার আগ পর্যন্ত তার ফ্যাটি লিভারেরও পরীক্ষা-নিরীক্ষা হয়নি বলে জানান ডা. মেহেদী হাসান।

সানজিদার বাড়ি রাজধানীর আজিমপুরে।

সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘সানজিদার ইচ্ছা ছিল ভালো ডাক্তার হবে। গত ১০ দিন আগেও জানালো মেডিসিনে ক্যারিয়ার করবে। অথচ আজকে আল্লাহর মেহমান হয়ে চলে গেল।’

এই মেডিকেলে শিক্ষার্থীর মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত