১০ অগাস্ট, ২০২৫ ০২:৩৬ পিএম

শেবাচিমে চিকিৎসার আধুনিকায়নসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

শেবাচিমে চিকিৎসার আধুনিকায়নসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসাসেবার আধুনিকায়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

আজ রোববার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করে। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

তিন দফা দাবি হলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা; স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন; স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ নেওয়া।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। তবে আন্দোলনকারীরা সেই বাধা উপেক্ষা করে অবরোধ কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে একটি সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না। তারা স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

তারা আরও বলেন, টানা ১৪ দিন ধরে সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কিংবা আলোচনায় বসেনি।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন  ছাত্র-জনতা। এতে ঢাকার সঙ্গে বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পর্যটনকেন্দ্র কুয়াকাটার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক