০৬ অগাস্ট, ২০২৫ ০৭:৫৭ পিএম

সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ডা. মুনীর-ডা. রানা

সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ডা. মুনীর-ডা. রানা
ডা. মো. সিরাজুম মুনীর ও ডা. মো. ইকবাল হোসেন রানা (বাঁ থেকে)।

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ (এসএমসি) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. সিরাজুম মুনীর। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. ইকবাল হোসেন রানা।

সংগঠনটি সূত্রে জানা গেছে, এসএমসি হাসপাতালের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত ইন্টার্ন চিকিৎসকদের সম্মতিক্রমে রাজনৈতিক ছত্রছায়ার বাইরে সবার অংশগ্রহণে প্রত্যক্ষ ভোটের এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবে।

৪৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে ডা. মো. সাজিদ বিন শাহজাহান, ডা. পারসা সানজানা, ডা. মমতাজ মুনিয়া, ডা. ফারিয়া জামান খেয়া, ডা. ফারিয়া তাসনিম ঐশি ও ডা. তাসনিম বিনতে আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. সাদিয়া জামান, ডা. সাজিয়া আফরিন উর্মি, ডা. রুবিনা ইসলাম, ডা. এলিনা বিশ্বাস, ডা. সামিয়ান বিন ইসলাম ইমু ও ডা. স্বাগতা সাঈদা সাদিকা নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. আশিকুর রহমান ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. অমিত পোদ্দার। এ ছাড়া উপ-দপ্তর সম্পাদক পদে ডা. ফারহানা হোসেন শান্তনা ও ডা. মেহেনাজ খান নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে অর্থ সম্পাদক ডা. প্রসূন সরকার সজীব, প্রচার সম্পাদক ডা. সৌরভ সরকার, উপ-প্রচার সম্পাদক ডা. মেহেনাজ পারভীন ও ডা. নিশাত ফারজানা শশী, রোগী কল্যাণ সম্পাদক পদে ডা. হাবিবুল বাশার, ডা. যারীন তাসনীম দিশা, ডা. নির্জনা সাহা ও ডা. সানজিদা আকতার স্বর্ণ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ওয়াজিহা বিনতে জামান রিতু, ডা. সামিয়া নুসরাত, ডা. তাজাল্লী ইসলাম ও ডা. সাবরিন সানজানা রিতু, ক্রীড়া সম্পাদক পদে ডা. আব্দুর রহমান সিফাত, ড্রাগ ব্যাংক সম্পাদক পদে ডা. তাজনোভা ইসলাম নওমী, ডা. জেবা তাবাসসুম নিম্পিয়া ও ডা. তাসমিয়া ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক পদে ডা. মো. মেহেদী হাসান, ডা. সানজিদা শোভা ও ডা. উম্মে হাবিবা মিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ডা. তন্দ্রা ঘোষ, ডা. শতাব্দী কুন্ড অদিতি ও ডা. সংগীতা ঘোষ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. মো. এখলাছ উদ্দিন ও ডা. তানজিলা তিশা এবং শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক পদে ডা. তিম্মাতুন নিশাত, ডা. কানিজ ফাতেমা অর্পা ও ডা. নুসরাত জাহান নির্বাচিত হয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত