২৯ জুলাই, ২০২৫ ০৪:০৩ পিএম

বিমান দুর্ঘটনায় দগ্ধদের মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে: বার্ন ইনস্টিটিউট পরিচালক

বিমান দুর্ঘটনায় দগ্ধদের মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে: বার্ন ইনস্টিটিউট পরিচালক
সংবাদ সম্মেলনে কথা বলছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। একই সাথে দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক এসব কথা বলেন।

ডা. নাসির উদ্দিন বলেন, এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। এর মধ্যে তিনজন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে আটজন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। তবে গতকাল (সোমবার) থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক বলেন, আজ কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরবর্তীকালে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীকালে অপারেশনও লাগতে পারে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক