২৮ জুলাই, ২০২৫ ১০:৪৫ এএম

বিএমইউতে অনলাইনে সনদপত্র সত্যায়ন প্রক্রিয়া চালু

বিএমইউতে অনলাইনে সনদপত্র সত্যায়ন প্রক্রিয়া চালু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অধীনে পরিচালিত সকল স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষার্থীদের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অন-লাইনে প্রয়োজনীয় সকল সনদপত্র সত্যায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে সনদ যাচাইয়ের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সকল প্রতিষ্ঠানসমূহ থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত প্রয়োজনীয় সকল সনদপত্র (মূল সনদ, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট) সত্যায়ন/ভেরিফিকেশন বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে www.mygov.bd এর মাধ্যমে আবেদন করে অন-লাইনে সত্যায়ন/ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যক্ষ/পরিচালকগণ, প্রক্টর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে এই বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.bmu.ac.bd, http://www.bmu.ac.bd) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। 

►বিজ্ঞপ্তি দেখুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত