২৭ জুলাই, ২০২৫ ০৩:৫১ পিএম

শারীরিক অবস্থার উন্নতি, মাইলস্টোনের দুই শিক্ষার্থী ফিরলো বাসায়

শারীরিক অবস্থার উন্নতি, মাইলস্টোনের দুই শিক্ষার্থী ফিরলো বাসায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে শারীরিক অবস্থার উন্নতির পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাসুমা বেগম ও জারিফ ফারহান। তবে উন্নতির কারণে একই দিন স্কুলের দুই শিক্ষার্থী আয়ান খান ও রাফসিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন রয়েছেন সংকটাপন্ন অবস্থায়, যাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এছাড়া ৯ জন রয়েছেন সিবিআর (ক্রিটিক্যাল বাট রেসপন্সিভ) ক্যাটাগরিতে এবং বাকিরা ভর্তি আছেন বিভিন্ন ওয়ার্ডে।

ডা. নাসির উদ্দিন আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক