২৬ জুলাই, ২০২৫ ০৪:২২ পিএম

সিএমওএসএইচএমসি ডিবেট ক্লাবের বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা শুরু ৮ আগস্ট

সিএমওএসএইচএমসি ডিবেট ক্লাবের বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা শুরু ৮ আগস্ট
প্রতিযোগিতার ব্যানার।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের যুক্তির মাধ্যমে চিন্তার জগতে আরও একধাপ এগিয়ে নিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের আন্তঃমেডিকেল বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘ডিবেট: ইম্পসিবল’। আগামী ৮ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আয়োজকরা জানিয়েছেন, ৮ আগস্ট বিতর্ক প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত ২৪টি দল। এই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার পাবলিক স্পিকিং পর্বে অংশ নিবেন ১০০ তরুণ বক্তা। এবারের পাবলিক স্পিকিং পর্বের থিম নির্ধারণ করা হয়েছে—‘স্বাস্থ্য খাত নিয়ে তারুণ্যের ভাবনা’।

প্রতিযোগিতার ইভেন্ট কো-অর্ডিনেটর ইয়াসিন সাকিব জানান, ‘আমরা চাই মেডিকেল শিক্ষার্থীরা নিজেদের ভয়েস রেইজ করার সুযোগ পাক, নিজের কথা নিজেরাই বলুক। এই আয়োজন কেবল যুক্তির প্রতিযোগিতা নয় এটি আত্মপ্রকাশের এক অভিনব মাধ্যম। বিতর্কের মাধ্যমে নিজেদের কানেক্টিভিটি বাড়িয়ে, নিজেদের সচেতন ও সচল করুক প্রতিটি অংশগ্রহণকারী। আমরা বিশ্বাস করি, তরুণদের ভাবনা ও কণ্ঠস্বর দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’

আয়োজনে দেশের সকল মেডিকেল কলেজকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, ‘এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার এবং নিজের প্রতিষ্ঠানকে সারা দেশের সামনে উপস্থাপন করার সুযোগ। আমরা চাই দেশের সব মেডিকেল কলেজ এক ছাদের নিচে এসে যুক্তির আলোকছায়ায় নিজেদের পরিসর প্রসারিত করুক।’

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্ব সরাসরি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিচারক হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা বিতার্কিক ও প্রাক্তন ডিবেট চ্যাম্পিয়নরা।

আয়োজক দলের প্রত্যাশা, এই আয়োজন তরুণদের যুক্তিভিত্তিক নেতৃত্ব বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচনে সহযোগিতা করবে। ইভেন্ট লিংকে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত