উত্তরায় বিমান দুর্ঘটনা: নিহত ২৭ জনের ২৫ জনই শিশু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একজন পাইলট এবং একজন শিক্ষিকাও রয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত আহত অবস্থায় ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি আরও জানান, বার্ন ইউনিটে দুজন ভেন্টিলেশনে রয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত ছয়জন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহতদের সুচিকিৎসা নিশ্চিতে জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।
টিআই/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫