২১ জুলাই, ২০২৫ ০৪:৫৯ পিএম

মাইলস্টোন কলেজ থেকে ১৯ মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক

মাইলস্টোন কলেজ থেকে ১৯ মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটনাস্থল থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর—০১৯৪৯০৪৩৬৯৭।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক