১৬ জুলাই, ২০২৫ ০১:২৩ পিএম

ঢাকা দক্ষিণের দুই হাসপাতালে ২৪ ঘণ্টা মিডওয়াইফারি সেবা চালু

ঢাকা দক্ষিণের দুই হাসপাতালে ২৪ ঘণ্টা মিডওয়াইফারি সেবা চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবার উদ্বোধন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার (১৬ জুলাই) এই সেবার উদ্বোধন করা হয়। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন হ্রাসের মাধ্যমে নগরীর প্রজনন স্বাস্থ্যসেবায় গুণগত উন্নয়ন এবং ঢাকা শহরের প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত ও সহজপ্রাপ্য মাতৃসেবা দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প চালু হয়েছে বলে জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাইপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির উদ্যোগে গৃহীত এ প্রকল্প পুরান ঢাকার প্রায় আট লক্ষাধিক বাসিন্দার সার্বক্ষণিক কাঙ্ক্ষিত মাতৃসেবা নিশ্চিত করবে। ইউএনএফপিএ এবং জাইপাইগোর সহায়তায় প্রশিক্ষিত ধাত্রী ও চিকিৎসকেরা স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিয়ে এই সেবার ৯০ শতাংশ দেবেন। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মা, নবজাতক এবং কিশোরীদের জন্য স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে, সচেতনতা বাড়বে এবং জনগণের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং বলেন, মিডওয়াইফারি-নেতৃত্বাধীন সেবা কেবল চিকিৎসা নয়; এটি নারীর ক্ষমতায়ন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবায় অবদান রাখে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সিডা, ইউএনএফপিএ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক