১২ জুলাই, ২০২৫ ০৬:৪১ পিএম

বিএমইউতে রেকটাল ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালার সনদ বিতরণ

বিএমইউতে রেকটাল ও ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালার সনদ বিতরণ
বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কাছ থেকে সনদ গ্রহণ করছেন এক প্রশিক্ষণার্থী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রেকটাল ও স্তন ক্যান্সারের প্রমাণভিত্তিক রেডিওথেরাপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দু’দিন ব্যাপী কর্মশালার শেষ দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই সনদ বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হয় রেকটাল (মলদ্বারসংলগ্ন অন্ত্র) ও স্তন ক্যান্সারের প্রমাণভিত্তিক রেডিওথেরাপি সংক্রান্ত হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা। এতে বিভাগের চিকিৎসক ও রেসিডেন্টসহ ৭০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন

কর্মশালায় গাইডলাইন অন রেক্টাল ক্যান্সার, লেটেস্টস ইভিডেন্স, রেডিওথেরাপি প্ল্যানিংসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেনিং ফ্যাকাল্টি ও যুক্তরাজ্যের বিটসন অনকোলজি সেন্টারের ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. তারেক আব্দুল্লাহ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত