১২ জুলাই, ২০২৫ ০৬:৪১ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি  ৩৯১

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি  ৩৯১
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি নারী। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। আজ শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১২৮ জনই বরিশালের। অন্যান্য এলাকার মধ্যে চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৩, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৭ ও রংপুর বিভাগে দুইজন।

হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৪৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫৯ জন। চলতি বছরে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ১০৩ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট ছয় হাজার ৮৪ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক