১০ জুলাই, ২০২৫ ০৩:৪৫ পিএম

এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, অকৃতকার্য ৬ লাখেরও বেশি শিক্ষার্থী

এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, অকৃতকার্য ৬ লাখেরও বেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির।

এদিকে বিশ্লেষনে দেখা যায়, ছাত্রীদের মধ্যে পাসের হার ছেলেদের তুলনায় ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে মেয়েরা—ছাত্রীদের মধ্যে ৮ হাজার ২০০ জন বেশি এই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।

২০২৪ সালে যেখানে মোট ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, সেখানে ২০২৫ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে। যদিও সামগ্রিকভাবে জিপিএ-৫ কমেছে, তবুও ছাত্রীদের অগ্রগতি এই ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এ বছর মোট ১১টি বোর্ড—৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

এচএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক