১৫ জুন, ২০২৫ ০৪:৪৩ পিএম

চার দফা দাবিতে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের সমাবেশ

চার দফা দাবিতে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের সমাবেশ
ছবি: সাইদুল ইসলাম সাঈদ

মেডিভয়েস রিপোর্ট: চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। আজ রোববার (১৫ জুন) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে ৪৮তম বিসিএস পরীক্ষা চিকিৎসক পেশাজীবীদের প্রতি বয়সসীমা ও পরীক্ষার কাঠামো সংক্রান্ত বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে ৪ দফার দাবি তুলে ধরা হয়।

সমাবেশে চিকিৎসকগণ বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, প্রতিটি দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা মেনে নেয়নি। আমরা চিকিৎসক সমাজের এই হঠকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।’

দাবিসমূহ হলো

১. অন্যান্য সাধারণ ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে ডাক্তারদের বিসিএস বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করে প্রজ্ঞাপন দিতে হবে। ৩৪ আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার।

২. ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে ৪৭তম বিসিএসের পরে নিতে হবে এবং সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ হতে ন্যূনতম তিন মাস সময় দিতে হবে।

৩. ইন্টার্ন চিকিৎসকদের ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান এবং তা বিবেচনায় চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ করে পিএসসি কর্তৃক অফিস আদেশ জারি করতে হবে। ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুযোগ রেখে আদেশ জারি করতে হবে এবং

৪. সকল বিসিএসের প্রিলি, রিটেন ও ভাইবা নম্বর প্রকাশ অবশ্যই বাধ্যতামূলক করতে হবে।

এমআই/ এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক