এক সপ্তাহ পর চক্ষুবিজ্ঞান হাসপাতালের জরুরি বিভাগ চালু
মেডিভয়েস রিপোর্ট: এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। আজ বুধবার (৪ জুন) সকাল ৮টায় জরুরি বিভাগের সেবা শুরু হয়। তবে বহির্বিভাগ ও ইনডোর সেবা এখনও বন্ধ আছে। এরই মধ্যে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে সরকারি ছুটি।
দুপুরে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৮টায় জরুরি বিভাগের সেবা শুরু হয়েছে। তবে ইনডোর-আউটডোরের কাজ শুরু করতে পারিনি। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে এসেছেন।
ডা. জানে আলম বলেন, কবে নাগাদ পুরো হাসপাতাল চালু করতে পারবো নিশ্চিত নই। তবে কাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে চালু হতে পারে।
এর আগে গত বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর কক্ষে ভাঙচুরের পর চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের উপর হামলা করে আহতদের একাংশ। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসকরা কর্মবিরতি শুরু করলে সেখানেও হামলা করা হয়। এ ঘটনায় ৯ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আহত হন। এর পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে এসে ফিরে যেতে দেখা গেছে।
প্রসঙ্গত, নানা দাবিতে গত ২৫ মে হাসপাতাল পরিচালকের কক্ষে বিষপান করেন চার আহত তরুণ। এর রেশ না ফুরাতেই মঙ্গলবার (২৭ মে) পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে গায়ে পেট্রোল ও কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান তারা। পরদিন বুধবার চিকিৎসকদের উপর হামলা হয়।
এদিকে এসব ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে তাকে ছুটি দিয়ে ডা. জানে আলমকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এনএআর/
-
২৫ অগাস্ট, ২০২৫
ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
অভ্যুত্থানে এক চোখ অন্ধ হয়েছে ৪৯৩ জনের, ১১ জন হারিয়েছেন দুই চোখ
-
৩১ মে, ২০২৫
অনুকূল পরিবেশ নিশ্চিত করে চালু হবে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগে সেবা নেওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের
-
২৫ মার্চ, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫