২৬ মে, ২০২৫ ০৮:২৮ পিএম

ছয় মাস বেতন নেই, নিকডুতে স্যানডোর কর্মীদের ডায়ালাইসিস বন্ধ

ছয় মাস বেতন নেই, নিকডুতে স্যানডোর কর্মীদের ডায়ালাইসিস বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তিন মাস ধরে বেতন না পেয়ে রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছেন ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর কর্মীরা। বকেয়া নিয়ে অগ্রগতি না হলে আগামীকাল (মঙ্গলবার) থেকে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

আজ সোমবার (২৬ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। পরে ‘মানবিক বিবেচনায়’ তিন ঘণ্টা পর শর্তসাপেক্ষে কাজে ফেরেন তারা।

স্যানডোরের কনসালটেন্ট ডা. শামসুন্নাহার গণমাধ্যমকে জানান, সরকার প্রায় সাত কোটি টাকা বকেয়া পরিশোধ করেনি। গত জুলাই থেকে ডিসেম্বর—ছয় মাসের বিল আটকে ছিল। জানুয়ারিতে সেটি দেওয়ার কথা থাকলেও তা না দেওয়াতে কোম্পানি মালামাল কিনতেও হিমশিম খাচ্ছে।

ডা. শামসুন্নাহার আরও বলেন, ‘গত ঈদের আগেও আমাদের কর্মীরা বেতন পাননি, কেবল সামান্য অগ্রিম পেয়েছেন। এখন আরেক ঈদ চলে এসে এসেছে। টাকা পয়সা ছাড়া তারা কীভাবে ঈদ পালন করবেন? টানা তিন মাস বেতন নেই, ফলে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন নার্স, টেকনিশিয়ান ও অন্য কর্মীরা।’

তিনি আরও বলেন, ‘আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আর রাজি না। আমি নিজেও কর্মবিরতিতে। বেতন ছাড়া আর কত দিন চলা যায়? যারা মাঠে কাজ করছে, তারা তো আরও বেশি কষ্টে।’

স্যানডোরের একাধিক কর্মকর্তা ও কর্মী গণমাধ্যমকে জানায়, যদি আজ বা আগামীকাল অর্থ ছাড় না হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ হতে পারে। অর্থ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস মেলেনি।

ডা. শামসুন্নাহার বলেন, ‘কোনো নিশ্চয়তা না পেলে আবারও সবাই কাজ বন্ধ করে দেবে। রোগীদের কষ্ট দেখে যতই বোঝাই, ওরা বলছে—আমাদের ঘরে চাল নেই, আমরা কেমন করে হাসপাতালে থাকি?’

সংশ্লিষ্টজন জানায়, জাতীয় কিডনি ইনস্টিটিউটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে রোগীদের ডায়ালাইসিস কার্যক্রমে নিয়োজিত রয়েছে ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোর। কোম্পানিটি বকেয়া টাকার জন্য সেবা বন্ধ করে দেয়।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক