২১ মে, ২০২৫ ০৩:১০ পিএম
চাকরিতে স্থায়ী হলেন ২৬৮ সহকারী সার্জন ও ২০ সহকারী ডেন্টাল সার্জন
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: চাকরিতে স্থায়ী হয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২৬৮ সহকারী সার্জন এবং ২০ সহকারী ডেন্টাল সার্জন। মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এর বিধি-৭ এবং বিধি-৮ মোতাবেক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২৬৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২০ জন কর্মকর্তার চাকরি তাঁদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী করা হলো।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এসআইএস/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার
-
১১ জুন, ২০২৬
-
১৭ নভেম্বর, ২০২৫
-
৩০ এপ্রিল, ২০২৫
-
১৯ অক্টোবর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত