১২ মে, ২০২৫ ০৫:৩৯ পিএম

বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলন শুরু মঙ্গলবার

বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলন শুরু মঙ্গলবার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। এদিন রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের এই বৈজ্ঞানিক সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (১৫ মে)।

চক্ষু চিকিৎসক সমিতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন সমিতির অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করবেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখবেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে বৈজ্ঞানিক সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিবেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত