১২ মে, ২০২৫ ১২:৩৬ পিএম

প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন শুরু

প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারো মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন। আজ সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ মে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, সম্মেলনে ১৩টি মন্ত্রণালয়ের ১১টি কার্য অধিবেশন হবে। অধিবেশনগুলোতে খোলামেলা আলোচনা হবে স্বাস্থ্য খাতের সমস্যা ও উন্নয়ন নিয়ে। কার্য অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক