০১ মে, ২০২৫ ০৭:২৪ পিএম

এনডিএফের গ্লোবাল মাইন্ডস, ফেইথফুল হার্ট’ শীর্ষক মেডিকেল এডুকেশন কর্মশালা

এনডিএফের গ্লোবাল মাইন্ডস, ফেইথফুল হার্ট’ শীর্ষক মেডিকেল এডুকেশন কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা শিক্ষায় পরিবর্তন ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে 'গ্লোবাল মাইন্ডস, ফেইথফুল হার্ট: এ ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ টু মেডিকেল এডুকেশন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। 

আজ বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ মিলন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকের সঞ্চালনায় আয়োজনে চিকিৎসা শিক্ষার কাঠামো, নৈতিকতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম। তিনি 'বাংলাদেশে চিকিৎসা শিক্ষার নতুন সংজ্ঞায়ন' শীর্ষক বক্তব্যে বলেন, শিরোনামে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. মোজাম্মেল হক, অধ্যাপক ডা. আইরিন পারভীন, অধ্যাপক ডা. শামীমা পারভীন, ডা. জেবা উন নাহার এবং অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। তাঁরা চিকিৎসা শিক্ষার নীতিমালা, পাঠক্রম, নৈতিকতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসহ নানা বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত তুলে ধরেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা এনডিএফের সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, সেক্রেটারি ডা. মো. শাহাদাত হোসেন, এনডিএফের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, কোষাধ্যক্ষ ডা. নাজমুল আরেফিনসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন, যা আয়োজনে এক বিশেষ তাৎপর্য যোগ করে।

এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন সমাপনী বক্তব্যে চিকিৎসা শিক্ষায় মানবিকতা, নৈতিকতা ও আধুনিকতা একত্রে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। বক্তব্য শেষে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

টিআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এনডিএফ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত