০২ মে, ২০২৫ ১১:২৯ এএম

ইবিতে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব উদযাপন

ইবিতে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব উদযাপন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাথমিক স্বাস্থ্যসেবা  প্রদানও মৌসুমি ফল তরমুজ বিতরণের মাধ্যমে ‘শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া ও তাদের মৌসুমি ফল তরমুজ বিতরণ করা হয়। এর আগে তাদের নিয়ে হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা এখনো শ্রমিক এবং মালিকের পার্থক্য আমরা ঘুচাতে পারিনি। পৃথিবীর শোষিত মানুষের অধিকার আদায়ে শ্রমিক শ্রেণিরা সবসময় আন্দোলন করে। এই শ্রমিকদের ঘামে মিশে আছে আমাদের উন্নয়ন। তাতের ঘামেই মিশে আছে আমাতের সুন্দর পৃথিবী। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মূল স্প্রিট হলো বৈষম্য নিরসন।’

অনুষ্ঠানে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস. এম. সুইট বলেন, শ্রমিক ও কৃষকরা আমাদের দেশের মূল স্টেকহোল্ডার। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা পালন করে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে এই শ্রমিক শ্রেণির মানুষদের তেমন স্বীকৃতি দেওয়া হয় না। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শ্রমিকদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন, সাজ্জাতুল্লাহ শেখ, ইসমাইল রাহাত ও আব্দুল্লাহ নোমানসহ অন্যান্যরা। এছাড়াও অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত