০১ মে, ২০২৫ ০৪:৫৪ পিএম

‘ডাক্তার’ পদবি ব্যবহার, ডিএমএফ ডিগ্রিধারীকে ৫০ হাজার টাকা জরিমানা

‘ডাক্তার’ পদবি ব্যবহার, ডিএমএফ ডিগ্রিধারীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রি নিয়ে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মানিকগঞ্জ জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু। এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করায় জেলা ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল হক এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক মেডিভয়েসকে বলেন, রোগীদের সঙ্গে প্রতারণা করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া এবং ভুয়া ডিগ্রি প্রদর্শন করা গুরুতর অপরাধ। তাই বিএমডিসি আইন অনুযায়ী প্রদীপ বসুকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসঙ্গে তাকে সতর্কও করা হয়েছে।

জানা যায়, প্রদীপ বসু নিজেকে নানা বিদেশি চমকপ্রদ ডিগ্রিধারী ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে প্রদীপ বসু জানান, তার ডিএমএফ ডিগ্রি রয়েছে ও বিএমডিসির ‘ডি ক্যাটাগরী’ রেজিস্ট্রেশন নিয়েই রোগী দেখছেন। তবে তিনি স্বীকার করেন, তার নেই স্বীকৃত এমবিবিএস বা বিডিএস ডিগ্রি।

তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেছেন ও সেই রিট বিচারাধীন অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া তার অধিকার।

স্থানীয়রা জানিয়েছেন, প্রদীপ বসুর বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছিল। তবে রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে তিনি পার পেয়ে যান।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক