২৬ এপ্রিল, ২০২৫ ১১:০০ এএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।  আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে দুই হাজার ৪২৯।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আক্রান্তের নয়জনের মধ্যে বিভিন্ন বয়সের চারজন পুরুষ এবং পাঁচজন নারী রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ৪২৯ জন। এর মধ্যে ১৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে বছর মোট আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক