১৩ এপ্রিল, ২০২৫ ০৬:২৬ পিএম

নারী সহকর্মীদের যৌন হয়রানি, সোহরাওয়ার্দীর মেডিকেল অফিসারকে অব্যাহতি

নারী সহকর্মীদের যৌন হয়রানি, সোহরাওয়ার্দীর মেডিকেল অফিসারকে অব্যাহতি
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারী চিকিৎসকদের যৌন হয়রানির অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারি) ডা. মো. মেহেদী হাসানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। একই সাথে তাকে সাজাপ্রাপ্ত চিকিৎসককে বদলির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিকেলে হাসপাতাল পরিচালক ডা. মো. শফিউর রহমান মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মেডিকেল অফিসার (সার্জারি) ডা. মো. মেহেদী হাসানকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাজ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে আদেশে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডা. মেহেদী হাসান বেশ কিছুদিন ধরে হাসপাতালের একাধিক নারী চিকিৎসককে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মুঠোফোনে আপত্তিকর বার্তা পাঠানো ছাড়াও নানা অশালীন মন্তব্য করতেন। কখনও কখনও নারী চিকিৎসকদের স্পর্শ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী নারী চিকিৎসকরা বলেন, এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাদেরকে অতিরিক্ত ডিউটি দেওয়া, মানসিক নির্যাতন করা এবং পেশাগতভাবে বিভ্রান্ত করার মতো পরিস্থিতিতে ফেলতেন ডা. মেহেদী হাসান।

এদিকে অব্যাহতি আদেশ দেওয়ার পর হাসপাতাল ত্যাগ করার সময় ডা. মেহেদী হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় হাসপাতাল প্রশাসন তাকে হেফাজতে নেয়। পরে আবারও ইন্টার্ন চিকিৎসকদের রোষের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে ভবিষ্যতে এমন কাজে জড়াবেন না বলে ক্ষমা চান এই চিকিৎসক। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় তাকে বাসায় পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

নারী সহকর্মীদের যৌন হয়রানির বিষয়টিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান বলেন, ‘সাজাপ্রাপ্ত ডা. মেহেদী হাসান সম্প্রতি বদলি হয়ে এখানে আসেন। তিনি অধীনস্ত নারী চিকিৎসককে নানাভাবে প্রস্তাব দিতেন। কারণে-অকারণে তাকে ডাকেন, আপত্তিকর ম্যাসেজ দিতেন। ভুক্তভোগী অভিযোগ দিলে সত্যতা যাচাই করে আজ তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন) জানিয়েছি, যেন তাকে বদলি করার ব্যবস্থা করে।’

►অফিস আদেশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত