১২ এপ্রিল, ২০২৫ ০৩:২০ পিএম
স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালকের হুঁশিয়ারি

‘মানসম্মত শিক্ষায় ব্যর্থ হলে সংশ্লিষ্ট মেডিকেলের বিষয়ে কঠোর সিদ্ধান্ত’

‘মানসম্মত শিক্ষায় ব্যর্থ হলে সংশ্লিষ্ট মেডিকেলের বিষয়ে কঠোর সিদ্ধান্ত’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকার কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কোনো কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডা. নাজমুল হোসেন বলেন, ‘নবীন হোক কিংবা পুরনো—যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা প্রদান ব্যাহত হবে, সে সব প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে আমাদের সব সিদ্ধান্তই দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা এমন চিকিৎসক তৈরি করতে চাই না, যারা মানসম্পন্ন চিকিৎসা দিতে অক্ষম হবেন।’

তিনি জানান, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরনো আটটি ও নবীন ছয়টি মেডিকেল কলেজ বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তবে নবীন ছয়টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো। নবীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘যথাযথ শিক্ষা নিশ্চিত করতে না পারলে, যোগ্য চিকিৎসক তৈরি সম্ভব নয়। আমাদের প্রথম চেষ্টা থাকবে সব মেডিকেল কলেজের মানোন্নয়ন করা।’

এর আগে সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক নাজমুল আলম। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক