‘এমবিবিএস ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে’
মেডিভয়েস রিপোট: এমবিবিএস ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি বলেন, পরীক্ষা আয়োজক কমিটি চাইলে সামগ্রিক ফল পুনর্মূল্যায়ন করতে পারে। এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ফল পুনর্মূল্যায়ন করার সুযোগ পাবেন।
বুধবার (১৪ এপ্রিল) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত রেজাল্টে উত্থাপিত অসংগতির বিষয় নিয়ে মেডিভয়েসের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
গত ৪ এপ্রিল (রোববার) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর ১১ এপ্রিল পরীক্ষার রেজাল্টে অসংগতির কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের দাবি ভর্তি পরীক্ষায় যে উত্তরগুলো তারা পূরণ করেছেন, সে অনুযায়ী নম্বর পাননি তারা।
ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ভর্তি পরীক্ষার ফল মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা যে অসংগতির কথা তুলেছেন সে বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি।
স্মারকলিপিটি পরীক্ষা আয়োজক কমিটির কাছে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আয়োজক কমিটি চাইলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার সামগ্রিক ফল পুনর্মূল্যায়ন করতে পারে। তাদের সে সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় পরীক্ষা আয়োজক কমিটিই দেখভাল করে।
ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, পরীক্ষা আয়োজক কমিটিযদি মনে করেন সামগ্রিকভাবে ফল পুনর্মূল্যায়ন করতে হবে, তাহলে সেটি তারা করবেন।
এছাড়া পরীক্ষার ফল পূনর্মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ ফল পুনর্মূল্যায়ন আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। ছাত্র-ছাত্রীরা চাইলে সেখানে আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, গত রোববার (৪ এপ্রিল) ২০২০-২১ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। মোট পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।
নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থার মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ ভাগ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ ভাগ)। তাঁদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
এর আগে গত ২ এপ্রিল (শুক্রবার) ১৯টি কেন্দ্র এবং ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়