লকডাউনে যাদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না
মেডিভয়েস রিপোর্ট: সাংবাদিকসহ জরুরি সেবায় কর্মরতদের পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।
বেনজীর আহমেদ বলেন, ‘সাংবাদিকদের এই পাস নিতে হবে না। এছাড়া বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, পানি সরবরাহ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য অপসরণকারী সদস্যসহ এসব প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা জরুরি প্রয়োজনে বের হতে পারবেন।’
যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে সীমিত সময়ের বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনও আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’
তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সরকারি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কোনো মুভমেন্ট পাস নিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ।
-
২৮ জুন, ২০২১
-
২৭ জুন, ২০২১
-
২৭ জুন, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৬ এপ্রিল, ২০২১
-
১৫ এপ্রিল, ২০২১